| বঙ্গাব্দ
ad728

সিন্ডিকেট ভাঙতে এবং কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি ডিলারদের

রিপোর্টারের নামঃ Md.Ikhtiar Uddin Khan
  • আপডেট টাইম : 17-04-2026 ইং
  • 601 বার পঠিত
সিন্ডিকেট ভাঙতে এবং কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি ডিলারদের
ছবির ক্যাপশন: 1

সারের সিন্ডিকেট ভাঙতে এবং কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সার ডিলাররা। এজন্য সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়ন করা প্রয়োজন বলে দাবি জানিয়েছেন বিএডিসি সার ডিলাররা।
আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনকালে এসব কথা বলেন বিএডিসি সার ডিলাররা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন চলাকালে সার ডিলাররা বলেন, নীতিমালা বাস্তবায়ন হলে কৃষকরা সরকারী মূল্যে সার পাবেন, থাকবেনা সিন্ডিকেট। কৃষি ফসলের উৎপাদন বৃদ্ধিতে সার অতীব গুরুত্বপূর্ণ উপকরন। যা ছাড়া ফসলের উৎপাদন বৃদ্ধি অসম্ভব। বিএডিসির বীজ ও সার ডিলাররা ফসল উৎপাদনে সহযোগী মাধ্যম হিসেবে কৃষকের দোরগড়ায় সার পৌছে দিয়ে কৃষি ভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। কিন্তু বিএডিসির ডিলাররা কোনরকম ইউরিয়া ও বেসরকারীভাবে আমদানীকৃত নন ইউরিয়া সারের বরাদ্দ পায় না। যা শুধুমাত্র বিসিআইসি ডিলাররা পেয়ে থাকে। ফলে সার সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের হয়রানীর শিকার ও ন্যায্যমূল্যে সার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। সিন্ডিকেটের ফলে কৃষকরা সার পাচ্ছেন না, আবার যারা পাচ্ছেন তাদেরকে বেশি দামে সার কিনতে হচ্ছে। ফলে কৃষকদের উৎপাদিত ফসলের উৎপাদন খরচ বাড়ছে।
তারা বলেন ,য়বিএডিসি সার ডিলাররাও বড় ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছে। বিএডিসি ডিলারদেরকে নন ইউরিয়া সারের পাশাপাশি ইউরিয়া ও আমদানীকৃত নন ইউরিয়া সার বরাদ্দের মাধ্যমে সরবরাহ হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা একই স্থান থেকে কোনরকম হয়রানী ছাড়া ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন। এই বৈষম্য দুরীকরনে ও সরকারী নির্ধারিত ন্যায্যমূল্যে একই স্থান থেকে কৃষকদের দোরগোড়ায় সার পৌছে দেয়ার লক্ষ্যে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির অনুমোদনক্রমে গত বছরের নভেম্বরে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা প্রনয়ন করা হয়। যা যুগোপযোগী, সিন্ডিকেট বিরোধী, কৃষক ও কৃষি বান্ধব সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করলে সিন্ডিকেট বিলুপ্তির মাধ্যমে প্রায় ৬০ হাজার বেকারত্ব দুর হবে। পাশাপাশি সরকারী নির্ধারিত মূল্যে কোনরকম হয়রানী ছাড়া কৃষকরা সার পাবেন। এজন্য দেশ ও কৃষকের স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে এই নীতিমালা বাস্তবায়নের দাবি জানান তারা।
এসময় বক্তব্য রাখেন দিনাজপুর বিএডিসি বীজ ও সার ডিলার এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শফিউল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সার ডিলার আব্দুল বাতেন, সদস্য খোরশেদ আলম, সংগঠনটির ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদ চৌধুরী, হাকিমপুর উপজেলা শাখা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ উপজেলা শাখা কমিটির সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান, ফুলবাড়ী উপজেলা শাখা কমিটির সহ-সভাপতি মোঃ তহিদুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, কাহারোল উপজেলা শাখা কমিটির সভাপতি জয়নাল আবেদীন, বোচাগঞ্জ উপজেলা শাখা কমিটির সভাপতি আব্দুস সালাম, বিরল উপজেলা শাখা কমিটির সহ-সভাপতি জাহিদ হোসেন, খানসামা উপজেলা শাখা কমিটির সহ-সভাপতি শ্রী বিপুল অধিকারী, কৃষক ফেরদৌস আলমসহ দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডিলারবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ bd7news24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT