| বঙ্গাব্দ
ad728

আফরোজা খানম নাসরিন কে বরিশালের মহিলা প্রতিনিধি হিসাবে সংসদে দেখতে চায় - বরিশালবাসী।

রিপোর্টারের নামঃ Md.Ikhtiar Uddin Khan
  • আপডেট টাইম : 10-04-2026 ইং
  • 2020 বার পঠিত
আফরোজা খানম নাসরিন কে   বরিশালের মহিলা প্রতিনিধি হিসাবে সংসদে দেখতে চায় - বরিশালবাসী।
ছবির ক্যাপশন: 2

সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এম পি নির্বাচন অতি নিকটে। এ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলে জানান।আসন্ন মহিলা এম পি নির্বাচনকে সামনে রেখে বরিশালের রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা।এরই মধ্যে ফেসবুক ও স্থানীয় গণমাধ্যমগুলোতে একাধিক ব্যক্তিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে যাদের মধ্যে আফরোজা খানম নাসরিন এর নাম আলোচনায় শীর্ষে।

অগ্নিকন্যা নামে খ্যাত আফরোজা  খানম নাসরিন বরিশালে পরিচিতি  পেয়েছেন বিগত আওয়ামী  সরকারের আমলে মামলা, হামলা,জেল, জুলুম ও নির্যাতনের কারনে। বরিশাল বিভাগে আওয়ামী সরকারের দমন-পীড়নে যে কয়জন নেতা ও নেত্রী সর্বোচ্চ নির্যাতনের স্বীকার হয়েছেন তাদের মধ্যে উপরের সারিতেই রয়েছে তার নাম।

১৯৯২ সালে রাজনীতি শুরু করার পর অধিষ্ঠিত হয়েছেন অনেক পদে। প্রথমে বিএম কলেজ  ছাত্রদলের সদস্য, বনমালী গাঙ্গলি ছাত্রীহলের ছাত্রদলের সভাপতি, বরিশাল মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ( সাধারন সম্পাদক পদ মর্যাদা) কেন্দ্রীয় ছাএদলের বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক। বরিশাল মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, এবং সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব বরিশাল মহানগর বিএনপি।বর্তমানে তিনি বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বিএনপি'র দুঃসময়ের কান্ডারি, সৎ,  সাহসী, ত্যাগী,মেধাবী এবং যোগ্য নেতৃত্ব দিয়ে বরিশালের নেতা-কর্মীদের অন্তরের অন্তস্তলে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। ১৯৯২ সালে ছাত্রজীবনে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর অদ্যবধি ছিলেন রাজপথের সকল  আন্দোলনে ১/১১ সময়ে পাশে ছিলেন দল ও নেতাকর্মীদের। ২০১৩-১৪ সালে হরতাল ও অবরোধের সময় ছিলো রাজপথে সরব অবস্থান।তৎকালীন সময় সবাই যখন ছিলেন গা ঢাকা দিয়ে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না আন্দোলনে দলের সেই সংকটময় সময় নাসরিন কখনো বরিশাল আবার কখনো  ঢাকার রাজপথে সাহসী সংগ্রামী এক লড়াকু যোদ্ধার ভুমিকায় ছিলেন। ২০১৪ সালের পর নির্দলীয় তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে  আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন রাজপথে। ২৪শের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন।৪ আগষ্ট ২০২৪  বরিশালে  রাজপথে মশাল মিছিল স্বরণীয় হয়ে থাকবে। পদে থেকেই তিনি প্রমাণ করেছেন তিনি কেবল একজন নেএী নন, বরং সংগঠনকে এগিয়ে নেওয়ার এক শক্তিশালী মেরুদণ্ড। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নাসরিন যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপির নেতাকর্মীদের সবসময় অনুপ্রাণিত করবে। ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বরিশাল ও ঢাকা মিলিয়ে  ৫৫ টি মামলার আসামি হয়েছেন। ৯ বার কারাবরন করে জেল খেটেছেন সাড়ে চার বছর। জেলে আটক থাকা অবস্থায় পুলিশের পৈশাচিক নির্যাতনের স্বীকার হয়ে একাধিক বার ছিলেন প্রীজন সেলে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সান্নিধ্য পেয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, জনাব তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় ও জাতীয় নেতাদের। 

আফরোজ খানম নাসরিন  ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।সদ্য সমাপ্ত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিলেন মনোনয়ন প্রত্যাশী।দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েও মান অভিমান ভুলে কাজ করেছেন দল মনোনীত প্রার্থীর পক্ষে। এবিষয় নিয়ে বিডি৭নিউজ২৪ তার সাথে একান্ত সাক্ষাতকারে আফরোজা খানম নাসরিন বলেন, ৩৪ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে কখনো দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নিজে কোন সিদ্ধান্ত নেইনি। বিএনপি করতে গিয়ে নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়েছি মামলা খেয়েছি, হামলার স্বীকার হয়েছি পুলিশি নির্যাতনের ব্যাথায় এখনো ঔষধ খাচ্ছি। কিছু পাই বা না পাই, দলের আদর্শ থেকে সরে যাইনি। বাকি জীবন এ আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করে যেতে চাই। আমি চেষ্টা করেছি দলের জন্য কিছু করার। মেধা, দক্ষ ও যোগ্য এবং সমতার বাংলাদেশ বির্নিমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুয়ায়ী তৃণমূলে গণমানুষের জন্য কাজ করতে চাই একজন জাতীয়তাবাদী কর্মী হিসেবে।এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন মমতাময়ী মা,আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুয়ের  মাগফেরাত কামনার জন্য এবং জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্থতা  ও সক্ষমতার জন্য।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ bd7news24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT