| বঙ্গাব্দ
ad728

আজ থেকে সংসদ চলবে দুই বেলা

রিপোর্টারের নামঃ Md.Ikhtiar Uddin Khan
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 3397 বার পঠিত
আজ থেকে সংসদ চলবে দুই বেলা
ছবির ক্যাপশন: 1

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
আজ থেকে সংসদ চলবে দুই বেলা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৯:০৮ এএম   (ভিজিট : ০)
facebook-white sharing button
twitter-white sharing button
whatsapp-white sharing button
messenger-white sharing button
gmail-white sharing button
yahoomail-white sharing button
জাতীয় সংসদ ভবন। সংগৃহীত ছবি
সংবিধান অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের কার্যক্রম এখন থেকে দিনে দুই দফায় পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার থেকে সংসদ অধিবেশন সকাল ও বিকেল, দুই সেশনে অনুষ্ঠিত হবে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া চলছে। ১৩৩টির মধ্যে ইতোমধ্যে ৯টি বিল পাস হয়েছে, যার মধ্যে ৬ এপ্রিলই সাতটি পাস করা হয়। একই দিনে আরও তিনটি বিল উত্থাপন করা হলেও বিরোধী দলের আপত্তির কারণে সেগুলো পরে আলোচনা সাপেক্ষে পাস হতে পারে।

সংবিধান অনুযায়ী ১২ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সময় কম থাকায় কাজ দ্রুত শেষ করতে এই দুই সেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে।


চিফ হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, বিপুল সংখ্যক বিল পাসের কাজ শেষ করতে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে প্রথম এবং বিকেল সাড়ে ৩টা থেকে দ্বিতীয় সেশন শুরু হবে। প্রয়োজনে শুক্রবারও অধিবেশন চালানো হতে পারে।

উল্লেখ্য, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বিল হিসেবে সংসদে উত্থাপনের জন্য নির্ধারিত হয়েছে। এর মধ্যে সোমবার ১০টি বিল উত্থাপন করা হয়, যার সাতটি পাস হয়েছে এবং বাকি তিনটি আলোচনাাধীন রয়েছে

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ bd7news24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT