| বঙ্গাব্দ
ad728

ক্রিকেটকে বিদায় জানালেন উসমান খাজা

রিপোর্টারের নামঃ Md.Ikhtiar Uddin Khan
  • আপডেট টাইম : 02-01-2026 ইং
  • 24503 বার পঠিত
ক্রিকেটকে বিদায় জানালেন উসমান খাজা
ছবির ক্যাপশন: উসমান খাজা

অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এক অনন্য অধ্যায়ের ইতি টানলেন উসমান খাজা। এই সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য শেষ অ্যাশেজ টেস্টই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর মধ্য দিয়ে শেষ হবে ১৫ বছরের বর্ণিল যাত্রা।

৩৯ বছর বয়সী খাজা শুক্রবার সতীর্থদের জানিয়ে দেন তার সিদ্ধান্ত। ২০১১ সালে রিকি পন্টিংয়ের ইনজুরির সুযোগে এসসিজিতেই টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সেই মাঠেই ক্যারিয়ারের শেষ অধ্যায়—এ যেন এক আবেগঘন প্রতীকী সমাপ্তি।

নিজের বিদায়ী বক্তব্যে স্মৃতিময় কণ্ঠে খাজা বলেন, “আমি ছোটবেলায় এসসিজির খুব কাছেই থাকতাম। একদিন মাইকেল স্লেটারকে লাল ফেরারিতে স্টেডিয়ামে ঢুকতে দেখে ভেবেছিলাম—একদিন আমিও টেস্ট খেলোয়াড় হবো। আল্লাহ আমাকে সেই স্বপ্ন পূরণের শক্তি দিয়েছেন, এর জন্য কৃতজ্ঞ।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ bd7news24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT