| বঙ্গাব্দ
ad728

নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল

রিপোর্টারের নামঃ Md.Ikhtiar Uddin Khan
  • আপডেট টাইম : 27-12-2025 ইং
  • 25446 বার পঠিত
নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলেন  অ্যাটর্নি জেনারেল
ছবির ক্যাপশন: আসাদুজ্জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন যে, তিনি ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার আগে তিনি পদত্যাগ করবেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন বলেন, অ্যাটর্নি জেনারেল (অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান) ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগগির রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানো হবে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ bd7news24 | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT