চলমান ইউক্রেন যুদ্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে ইউক্রেন প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০২৪ সালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থাপিত নীতিমালার ভিত্তিতে ইউক্রেনে সংঘাত শান্তিপূর্ণভাবে শেষ করতে মস্কো প্রস্তুত। তবে রাশিয়া শান্তি চাইলেও কিয়েভ এখনো আলোচনার পথে আসতে চায় না। রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের পুরো ফ্রন্টলাইনজুড়ে রুশ সেনারা অগ্রসর হচ্ছে।
এর মধ্যেই যুদ্ধক্ষেত্রে হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত তিনজন নিহত হন। অন্যদিকে, রাশিয়ার হামলায় ইউক্রেনে প্রাণ হারান এক নারী। প্রায় চার বছর ধরে চলমান এই যুদ্ধ বন্ধে উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুই পক্ষের সঙ্গে আলোচনা চললেও মস্কো ও কিয়েভের মধ্যে হামলা-পাল্টা হামলা থামেনি।
এই ধারাবাহিকতায় রাশিয়ার দক্ষিণ রোস্তভ অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে দক্ষিণ বাটাইস্ক শহরে কয়েকজন হতাহত হন। একই সঙ্গে আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি স্থাপনা ও জাহাজ।
এর জবাবে ইউক্রেনের ওডেসা অঞ্চলে পাল্টা হামলা চালায় রাশিয়া। এতে মা ও সন্তানসহ একই পরিবারের কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন ওডেসার গভর্নর ওলেহ কিপের। হামলায় অঞ্চলটির বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংস হয় একাধিক স্থাপনা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |