বিশেষ প্রতিনিধি, Md.Ikhtiar Uddin Khan।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে, আর বাকি আটজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।