বিশেষ প্রতিনিধি, Md.Ikhtiar Uddin Khan।।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে রায় পাঠ শুরু হয়। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে উল্লেখ করা হয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় এই দণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত এ হত্যাকাণ্ডটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর বিচার কার্যক্রম শুরু হয়।