বিশেষ প্রতিনিধি, Md.Ikhtiar Uddin Khan।।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতি তাকে এই শীর্ষ পদে চূড়ান্ত নিয়োগ প্রদান করেছেন। আগামী ২৮ ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রায় আড়াই বছর দেশের বিচার বিভাগের সর্বোচ্চ এই পদে দায়িত্ব পালন করবেন। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।