সংবিধান অনুযায়ী ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের কার্যক্রম এখন থেকে দিনে দুই দফায় পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার থেকে সংসদ অধিবেশন সকাল ও বিকেল, দুই সেশনে অনুষ্ঠিত হবে।
ইরান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতির চাপের মধ্যেই ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ইউনিপেক নামে চীনের একটি প্রতিষ্ঠান এই জ্বালানি সরবরাহ করেছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল ভাই, ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন ভাই সহ যুবদল নেতৃবৃন্দ 🌾🌾🇧🇩
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার নেতা ও অবিভাবক। বর্তমান সরকারের প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান,এম পি আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং হৃদয়ের মানুষ। তিনি আমাকে সার্বিক সহযোগীতা এবং আমার প্রতি তার স্নেহময় ভালবাসা থাকলে আমি বিশ্বাস করি হিজলা উপজেলার উন্নয়ন ও জনগনের জীবনযাত্রারমান উন্নয়নের মধ্য দিয়ে হিজলা উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি সেরা উপজেলার মডেল হিসাবে গড়ে তুলে আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানের পরিকল্পনা বাস্তবায়নে এবং মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান ভাইয়ের নির্বাচনী ওয়াদা পালনে সক্রিয় ভুমিকা রাখতে সক্ষম হবো ইনশাআল্লাহ।
জীবন ও চাকরীর পরোয়া না করে বিলিয়ে দিয়েছিলেন নিজেকে দেশের কল্যানে। সক্রিয় অংশগ্রহন করেছিলেন জুলাই আন্দোলনে এবং সার্বিক সহযোগীতা করেছিলেন আন্দোলনকারীদের।
জীবন ও চাকরীর পরোয়া না করে বিলিয়ে দিয়েছিলেন নিজেকে দেশের কল্যানে। সক্রিয় অংশগ্রহন করেছিলেন জুলাই আন্দোলনে এবং সার্বিক সহযোগীতা করেছিলেন আন্দোলনকারীদের।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। গতকাল শুক্রবার এ কম্পন অনুভূত হয়। তবে এতে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। এ নিয়ে চলতি মাসেই ১০ বার ভূমিকম্পে কাঁপল দেশ। এতে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।
সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন।
অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন ছিল গতকাল। দিনটি শুক্রবার হওয়ায় ছিল সাপ্তাহিক ছুটি। মেলার নিয়ম অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এদিন শিশুপ্রহর। ছোটদের কোলাহল, বই কেনার আবদার আর পাপেট শোর আনন্দে জমে ওঠে প্রথম শিশুপ্রহর। রঙিন বই, আঁকার খাতা ও ছড়ার বই ঘিরে শিশুদের উচ্ছ্বাসে শুক্রবার সকাল থেকেই প্রাণ ফিরে পায় মেলার পরিবেশ। তবে ছুটির দিনেও প্রত্যাশা অনুযায়ী ক্রেতা ও দর্শনার্থীর সমাগম হয়নি তেমন। এখনও চলছে স্টল তৈরির কাজ।
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তিন শ্রেণির নাগরিক অগ্রাধিকার ভিত্তিতে কার্ড পাবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে এক স্কুলছাত্রকে উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকালে খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি উচ্ছেদে যা প্রয়োজন তাই করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সারাদেশে ৪ কোটি ১০ লাখ পরিবার রয়েছে। আর চলতি ফেব্রুয়ারি মাস থেকে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন শপন। শনিবার বরিশালে একুশে ফেব্রুয়ারির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, রক্তের বিনিময়ে শুধু বারবার আন্দোলন করলে হবে না। দেশকে সুন্দর করে গড়ার পরিকল্পনাও আমাদের থাকতে হবে। সে ধারাবাহিকতায় আমরা ক্ষমতায় আসার আগে ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা দিয়েছি। আমাদের সকল প্রতিশ্রুতি জনগণের কাছে পরিষ্কার করেছি। কেননা আমরা জনগণের সাথে সম্পৃক্ত থাকতে চাই। প্রশাসনের স্বকীয়তা বজায় রাখার আহ্বান জানিয়ে জহির উদ্দিন শপন বলেন, প্রশাসনের সাথে জনগণের সম্পর্কটা পরিষ্কার না থাকলে অহেতুক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। বিগত সময়ে আমরা দেখেছি প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের রক্ত দিয়ে পরিবর্তন আনতে হলো তা কোনো নতুন প্রশাসন করে নাই। এই প্রশাসনেই আছে। যারা ইচ্ছায় সেটা করেছেন তাদের অবশ্যই চিহ্নিত হতে হবে। যারা অনিচ্ছায় করেছেন তাদের কে আমি সম্মান দেই। তা না হলে আমরা আমাদের পরিকল্পনা মোতাবেক চলতে পারবো না।
বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল মঙ্গলবার বিকেলে শপথ নেয়। নতুন এই মন্ত্রিসভার সদস্য জহির উদ্দিন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান। আজ বুধবার বেলা সোয়া একটার দিকে তিনি সচিবালয়ে আসেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সরকার সাজিয়েছেন একঝাঁক নতুন মুখ নিয়ে। প্রধানমন্ত্রীকে নিয়ে এ সরকারের আকার দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে ২৫ জন মন্ত্রী, আর ২৪ জন প্রতিমন্ত্রী। নতুন সরকারের দায়িত্ব বণ্টনে সবচেয়ে বড় চমক এসেছে পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্বে। বিএনপির না হয়েও এবং এমপি না হয়েও সেই দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান, যিনি মঙ্গলবার বিকালে শপথ অনুষ্ঠানের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।